সংগৃহীত
সারাদেশ

বিএসএফের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ভারতের মালদা জেলার ডরলা সীমান্ত এলাকায় বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের আওতাধীন কেদারীপাড়া ক্যাম্পের সদস্যদের ছোঁড়া গুলিতে তার মৃত্যু হয়।

আল আমিন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর কলনীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের আওতাধীন নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে তরমুজের আমদানি বেড়ে কমেছে দাম

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় আল আমিন আরও কয়েকজনের সঙ্গে নিতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর প্রধান স্তম্ভের পাশ দিয়ে ভারত সীমান্তের ভেতর যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়েন। তাৎক্ষণিক বাকি দুইজন পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হন।

সুবেদার মাহফুজুর রহমান জানান, গুলিবিদ্ধ আল আমিনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিএসএফ। সকালে ঘটনাটি জানার পরই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই ময়নাতদন্ত প্রতিবেদনসহ মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করবে বিএসএফ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা