ছবি: সংগৃহিত
খেলা

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। এরপরই নীরবতা ভেঙে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে জানিয়েছেন, শিরোপা না পেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে দল গর্বিত।

সোমবার প্রকাশিত এক দীর্ঘ বার্তায় এমবাপে পুরো টুর্নামেন্ট জুড়ে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, দলটি নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল এবং ফ্রান্সের জার্সি গায়ে চাপানোর পুরো সময়টাই ছিল গর্ব আর আবেগে ভরা।

বর্তমানে ছুটিতে থাকা রিয়াল মাদ্রিদ তারকা এমবাপে শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট লুকাননি। তিনি স্বীকার করেন, এই ব্যর্থতা বেদনাদায়ক এবং এর রেশ কিছুদিন থাকবে বলেও জানান। তবে তার মতে, খেলার ফলাফল সবসময় নিজেদের হাতে না থাকলেও, নিজেদের সর্বোচ্চ চেষ্টা দেওয়াটাই আসল কথা।

১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জেতা ২৭ বছর বয়সী এই ফুটবলার নিজের এই সাফল্যের কৃতিত্ব সতীর্থদের সঙ্গেও ভাগ করে নেন। দলের পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এত গোল করা সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।

তৃতীয়বারের মতো বিশ্বকাপে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা ও এবার অধিনায়কত্ব করার অভিজ্ঞতাকে জীবনের স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন এমবাপে। সময়ের পার্থক্যের কারণে রাত জেগে খেলা দেখা সমর্থকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, পাশাপাশি ধন্যবাদ জানান কোচ দিদিয়ের দেশমসহ পুরো ব্যাকরুম স্টাফকে।

বার্তার শেষদিকে ফুটবলকে এমন একটি খেলা হিসেবে বর্ণনা করেন এমবাপে, যার নিয়ম সহজ হলেও তা আয়ত্ত করতে সারাজীবন লাগে। আশাবাদী সুরে তিনি বলেন, বিশ্বকাপ শেষ হলেও গল্প চলবে, আরও ম্যাচ ও মৌসুম আসবে একই ইচ্ছাশক্তি নিয়ে খেলার জন্য।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা