ছবি: সংগৃহিত
জাতীয়

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম, যা জুলাইয়ের সূচকে দুই ধাপ পিছিয়ে দাঁড়িয়েছে ৯৭তম স্থানে। লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২১ জুলাই তাদের সর্বশেষ এই সূচক প্রকাশ করে, যা তৈরি হয়েছে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে।

সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল সুবিধায় ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন, যেখানে জানুয়ারি ২০২৬ ও ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ছিল ৩৭—অর্থাৎ ছয় মাসে দুটি সহজ ভিসা সুবিধার গন্তব্য হারিয়েছে দেশ। তবে গত বছরের জুলাইয়ের তুলনায় (তখন অবস্থান ছিল ১০০তম) এবারের অবস্থান তিন ধাপ এগিয়েছে। নতুন সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশি পাসপোর্টধারীরা সম্পূর্ণ ভিসামুক্ত সুবিধা পান রুয়ান্ডা, বাহামা, জ্যামাইকা, ফিজিসহ ১৭টি দেশ ও অঞ্চলে, আর অন-অ্যারাইভাল সুবিধা মেলে ভুটান, নেপাল, মালদ্বীপসহ আরও ১৪টি দেশে। এছাড়া শ্রীলঙ্কা, কেনিয়া ও সেন্ট কিটস অ্যান্ড নেভিসে যেতে নিতে হয় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন।

২০০৬ সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৬৮তম, যা এরপর থেকে ধারাবাহিকভাবে পিছিয়েছে। ২০২১ সালের জুলাইয়ে সর্বনিম্ন ১০৮তম অবস্থানে নামার পর ধীরে ধীরে উন্নতি হলেও তা এখনও অস্থিতিশীল—২০২৪ সালে ৯৭তম, ২০২৫ সালে ১০০তম এবং ২০২৬-এর জানুয়ারিতে ৯৫তম হওয়ার পর জুলাইয়ে ফের ৯৭তম স্থানে নেমেছে দেশটি।

সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা এখনও সিঙ্গাপুরের, যাদের নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে যেতে পারেন। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের (৫২তম), এরপর ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম) ও শ্রীলঙ্কা (৯৪তম)। বাংলাদেশের পরই ৯৮তম স্থানে রয়েছে নেপাল, আর পাকিস্তান রয়েছে ১০১তম স্থানে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা