আন্তর্জাতিক

লকডাউনে 'যৌন বন্ধু' সন্ধানের পরামর্শ ডাচ সরকারের!

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রায় সকল দেশেই চলছে লকডাউন। তবে লকডাউনের এই সময় একাকি আছেন যারা তাদের কথা চিন্তা করে নেদারল্যান্ডস সরকার একজন 'সেক্স বাডি' বা যৌন বন্ধু খুঁজে নেবার পরামর্শ দিয়েছে।

দেশটির জাতীয় জনস্বাস্থ্য ও পরিবেশ ইন্সটিটিউট বলছে, বর্তমানে একাকী যারা কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চান - তারা আরেকজনের সাথে এমন একটা ব্যবস্থা করে নিতে পারেন। তবে তাদের মধ্যে কোন একজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ হলে যৌনমিলন না করাই উচিৎ হবে।

নেদারল্যান্ডসে এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষ কোভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার লোকের।

ডাচ সরকার নাগরিকদের জন্য নতুন প্রকাশিত পরামর্শে বলেছে, যারা একা আছেন তারা যদি এই মহামারির সময়েও শারীরিক সম্পর্ক চান তাহলে যেন ভাইরাস সংক্রমণ না হয় এমন পূর্ব-সাবধানতা অবলম্বন করতে হবে। এতে বলা হয়, তাদের উচিত হবে মাত্র একজন 'যৌন-বন্ধু'র সাথেই সম্পর্ক রাখা।

যুগলদের জন্য পরামর্শে বলা হয়, দু'জনের কোন একজনের দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলে তাদের উচিত হবে 'বিকল্প সমাধান' বের করা। যেমন: যৌন-উত্তেজক গল্প শেয়ার করা বা একা একা আনন্দ উপভোগ করা।

নেদারল্যান্ডসে সামাজিক দূরত্ব রক্ষার সময় একাকী ব্যক্তিদের যৌনজীবন সংক্রান্ত কোন পরামর্শ দেয়া হচ্ছে না - জনগণের মধ্যে থেকে এমন অভিযোগ ওঠার পর সরকার এই নির্দেশিকা জারি করলো। এতে সতর্ক করে দেয়া হয়, আপনি যত বেশি লোকের সাথে মিশবেন, করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি ততই বাড়বে। সূত্র- বিবিসি বাংলা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা