আন্তর্জাতিক

ব্রাজিলে গণকবরেও জায়গা হচ্ছে না!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনার থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় একদিনে রেকর্ড ২৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছে এক হাজারের উপরে।

মরণঘাতী এই ভাইরাসটি এখন ছড়িয়ে পড়েছে ব্রাজিলের আদিবাসী অঞ্চলগুলোতেও।

করোনা মহামারিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার একদিনে মারা গেছেন ১২শ’ ২৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৬৫৮ জন।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় আবারও কোভিড ১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে দুই শতাধিক স্কুল।

ব্রাজিলে করোনায় প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে সংক্রমণ। সবশেষ বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে এক হাজারের বেশি। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় জায়গা সংকুলান হচ্ছে না দেশটির গণকবরগুলোতে। সেইসঙ্গে, ভাইরাস ছড়িয়ে পড়েছে আদিবাসী অঞ্চলেও।

একজন স্থানীয় বলেন, পুরো বিশ্বের মতো ব্রাজিলেও আজ মহামারির মুখোমুখি। আমাদের এই অঞ্চলেও ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই মারা যাচ্ছেন বহু মানুষ। আমাদের এই আদিবাসী সম্প্রদায়কে টিকিয়ে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

আরেকজন বলেন, আমার মনে হয় আমাদের সবাইকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। নিজে বা পরিবারের কেউ আক্রান্ত না হওয়া পর্যন্ত মানুষ ভাইরাসটিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেনা, যেটা দুঃখজনক।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমলেও অব্যাহত রয়েছে সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্কে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। এর মধ্যেই ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি নিজের দুটি টুইটে টুইটার কর্তৃপক্ষ 'ফ্যাক্টচেক' ট্যাগ লাগিয়ে দিলে চটে যান ট্রাম্প। হুমকি দেন সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধেরও। এরই ধারাবাহিকতায় এবার নির্বাহী ওই আদেশে সই করলেন তিনি। এই আদেশের ফলে এখন থেকে আইনগত কিছু সুরক্ষা হারাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। যদিও, ট্রাম্পের এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় লকডাউন তুলে দেয়ার কয়েক দিনের মাথায় আবারও রাজধানী সিউলের বাইরে হঠাৎ করেই কোভিড নাইন্টিনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে দুই শতাধিক স্কুল। তবে, রাজধানী সিউলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা