আন্তর্জাতিক

বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করবেন মাহাথির

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নিজের প্রতিষ্ঠিত দল বারসাতু থেকে দেওয়া বহিষ্কারাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জানায়, ৯৫ বছর বয়সী মাহাথির,তার ছেলে ও অপর তিন সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশ পাওয়া এসব নেতাদের আজ এক যৌথ বিবৃতিতে বলা হয়, ক্ষমতা পাকাপোক্ত করতেই বারসাতু প্রেসিডেন্ট একপাক্ষিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দলীয় নির্বাচনের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন তিনি। দেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে অস্থিতিশীল প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থানে নিরাপদ বোধ না করায় কোনও বৈধ কারণ ছাড়াই বারসাতু প্রেসিডেন্ট আমাদের বহিষ্কার করেছেন।

সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৯৫ বছর বয়সী মাহাথির। পরে জোটের আরেক নেতা আনোয়ার ইব্রাহিমের অনুরোধে মাহাথির পার্লামেন্টের অধিবেশনে আবারও প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরই মাহাথিরকে পাশ কাটিয়ে দলীয় প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন বিরোধী দলের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এর পর পার্লামেন্টের অধিবেশনে বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি দেন মাহাথির। মাহাথিরসহ বহিষ্কার হওয়া পাঁচ নেতারা গত ১৮ মে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে গিয়ে বসেন। এমন পরিস্থিতিতে তাদের বহিষ্কার করে বিবৃতি দেয় বারসাতু পার্টি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা