আন্তর্জাতিক

করোনার মধ্যেই স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার মধ্যেই স্পেনে শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। এদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, শেষবারের মতো জরুরি অবস্থার সময়সীমা জুনের শেষ পর্যন্ত বাড়াতে চায় স্পেন সরকার।

শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, ‘আমরা যে পথে যাচ্ছি, সেটিই একমাত্র সম্ভাব্য পথ।’

এসময় জুন মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সংসদে প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি।

করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৪ মার্চ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করে স্পেন। কর্মকর্তারা জানান, দেশটিতে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলেও ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ার আগ পর্যন্ত আরও কিছু সময় বিধিনিষেধ মেনে চলা দরকার।

শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে ১০২ জন মারা গেছেন, যা ১৮ মার্চের পর একদিনে সর্বনিম্ন মৃত্যু। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন। এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬৯৮। এর মধ্যে শনিবার শনাক্ত হয়েছেন ৫১৫ জন।

ইতোমধ্যে চারবার স্পেনে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতা ও ভোটারদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে সানচেজের বামপন্থি জোট সরকার।

করোনা ভাইরাস ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ শুরু করেন স্পেনের জনগণ। এসময় বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন।

পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানালেও উচ্চবিত্তদের এলাকা সালামাঙ্কায় কয়েকশ’ মানুষ বিক্ষোভ করেন। এসময় তাদের অনেকের হাতে স্পেনের পতাকা ছিল। ক্ষমতাসীন বামপন্থি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভরত এক ব্যাংক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘করোনা ভাইরাস ব্যবস্থাপনায় সরকারের নেওয়া সব পদক্ষেপের বিরুদ্ধে আমি।’

কার্লোস নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘তাদের (সরকার) উচিত সবাইকে পরীক্ষা করা যেন সুস্থরা কাজে ফিরে যেতে পারে এবং অর্থনীতি আবারও চালু করা যায়।’

তিনি বলেন, করোনা ভাইরাসের পর সবচেয়ে খারাপ ভাইরাস ‘পেদ্রো এবং পাবলো’, যা ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশ জনগণকে ধ্বংস করে দেবে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং উপ-প্রধানমন্ত্রী পাবলো ইগলেসিয়াসের বিরুদ্ধে এ মন্তব্য করেন তিনি।

জারাগোজা এবং দক্ষিণাঞ্চলের সেভি শহরেও একই ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়।

এ ব্যাপারে সানচেজ বলেন, ‘বিক্ষোভ কী নিয়ে হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা