বিনোদন

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক সুন্দরী বলেছিলেন ইমরান হাশমি!

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের ব্রেকআপের পরে যোগাযোগ তো দূরের কথা, এখন কেউ কাউকে মুখও দেখায় না। তবে এখন ঐশ্বরিয়া সালমানের থেকেও বেশি ঘৃণা করেন ইমরান হাশমিকে।

ছয় বছর আগে রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন ইমরান হাশমি। সঙ্গে ছিলেন মহেশ ভাট। সেখানে এক প্রশ্নে ইমরানকে করণ জিজ্ঞাসা করে বসেন, অভিষেক বচ্চনের থেকে যদি কোনও একটি জিনিস চুরি করতে হয় কী চুরি করবেন তিনি? ইমরান এক মুহূর্ত চিন্তা না করে বলেন, “ওর স্ত্রী-কে।” অর্থাৎ কি না ঐশ্বরিয়া রায় বচ্চনকে।

এই প্রশ্নের পর খেলা যখন চরমে আচমকাই করণ ইমরানের দিকে এক একটি করে শব্দ ছুড়ে দিতে থাকেন। নিয়ম এই যে ওই শব্দগুলো শোনামাত্র প্রথম যাঁর নাম মাথায় আসে ইমরানের তা তখনই বলতে হবে। অপেক্ষা করা চলবে না।

সব ভালই চলছিল। এমন সময়েই করণ ইমরানকে বলেন ‘প্লাস্টিক’ কথাটি শোনামাত্র প্রথম কার নাম মাথায় আসে ইমরানের।

এক মুহূর্ত অপেক্ষা না করে ইমরান বলেন, ‘ঐশ্বরিয়া রায় বচ্চন’, করণ হতভম্ব। মহেশের মুখ ভার। মিস ওয়ার্ল্ড, বচ্চন পরিবারের বউকে কী ভাবে এমন একটা কথা বলতে পারেন ইমরান! গ্ল্যামার জগতে প্লাস্টিক কথাটির মানে যে ব্যক্তির সৌন্দর্য নিজস্ব নয়, ‘ফেক’ বা বাইরে থেকে আরোপিত। কৃত্তিমতার সাহায্য নিয়ে সে সুন্দর।

ঐশ্বরিয়ার মতো বিশ্বসুন্দরীর সম্পর্কে এই মন্তব্যে সে সময় তোলপাড় হয়ে ওঠে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়। অ্যাশ ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। পরে অবশ্য ক্ষমা চান ইমরান। তিনি বলেন, ঐশ্বরিয়াকে যথেষ্টই সম্মান করেন তিনি। মজার ছলেই এমনটা বলেছিলেন। কিন্তু সেই ক্ষমা যথেষ্ট ছিল না। পরবর্তীকালে এর বদলা নিয়েছিলেন ঐশ্বরিয়া।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা