সারাদেশ

আম্ফান: প্রস্তুত নৌবাহিনীর ২৬ জাহাজ

সান নিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় 'আম্ফান' মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় তিন স্তরের উদ্ধার ও ত্রাণ সহায়তায় প্রস্তুত রয়েছে নেভি'র ২৬টি জাহাজ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আজ মঙ্গলবার শেষরাত থেকে বুধবার (২০ মে) বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে ১৪টি জেলার নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার-পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরিমধ্যে উপকূলীয় জেলাগুলোয় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রায় ৫১ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব শুরু হয়ে গেছে। বেলা আড়াইটা থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। ধীরে ধীরে বাতাসের গতিবেগ বাড়ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

২ উপদেষ্ঠা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধ...

‘দ্যা এম্প্রেয়ার বে’ প্রকল্পে সহ-উদ্যোক্তা হলেন- কাজী ইউছুফ হাসান

মুন্সীগঞ্জের কাজী প্রজেক্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান ‘দ...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা