আন্তর্জাতিক

আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অস্ত্রবিরতি শেষ হতে না হতেই আফগানিস্তানে নতুন এক হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন। পারওয়ান প্রদেশের একটি চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এ হামলার জন্য তালেবানদের দায়ী করেছেন দেশটির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শেখর।

ঈদুল ফিতর উপলক্ষে ৩দিনের অস্ত্র বিরতি ঘোষণা করেছিলো তালেবানরা।গত রবিবার (২৪ মে) ঈদের দিন থেকে এই অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

তালেবানদের অস্ত্র বিরতির এ ঘোষণাকে স্বাগত জানান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি গোষ্ঠীটির কারাবন্দি সদস্যদের মুক্তি প্রক্রিয়ায় আরও গতি আনার প্রতিশ্রুতি দেন।

গত মঙ্গলবার (২৬ মে) রাতে ওই অস্ত্রবিরতির মেয়াদ শেষ। এরপর বৃহস্পতিবার (২৮ মে) পারওয়ান প্রদেশে হামলার ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধান হুসেইন শাহ জানান, তালেবান যোদ্ধারা চেকপয়েন্টে আগুন ধরিয়ে দেয়। এতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়। এছাড়া আরও কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়।

তবে এই হামলার দায় এখনও স্বীকার করেনি তালেবান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা