খেলা

আইপিএল খেলে খেলে দক্ষতা বাড়িয়েছি: কামিন্স

স্পোর্টস ডেস্কঃ

ক্রিকেট জগতের অন্যতম বড় আসর আইপিএল। এখানে শুধু তারকাদের মিলন মেলাই হয় না, হয় অনেক অভিজ্ঞতা বিনিময়। ক্রিকেটের মহারথীদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করে অনেক তরুণ খেলোয়াড় অর্জন করেন অনেক অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাকে মাঠে কাজে লাগিয়ে বাড়িয়ে নেন নিজেদের দক্ষতা। পেট কামিন্স নিজেই বললেন, তিনি সে রকমই একজন।

বিখ্যাত সব ক্রিকেটারের পাশে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। আইপিএল অনেক কিছু শিখিয়েছে অস্ট্রেলিয়ার এই পেসারকে। ডেথ ওভারে তিনি বল করেছেন, কিংবদন্তি ক্রিকেটারদের থেকে পরামর্শ নিয়েছেন। আর এগুলোই তার ক্রিকেটীয় দক্ষতা বাড়তে সাহায্য করেছে বলে জানিয়েছেন অজি পেসার।

কামিন্স বলেন, ‘‘রাহুল দ্রাবিড় আমার কোচ ছিল। আমি জাক ক্যালিসের সঙ্গে খেলেছি কেকেআর-এ। সেখানে খেলার সময় ওয়াসিম আক্রাম আমার বোলিং কোচ ছিলেন। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্রতিবারই আমার মনে হয়েছে ছয়-সাত সপ্তাহ আমাকে অনেকটাই অভিজ্ঞ করে দিয়েছে। বলা চলে, আইপিএল খেলেই দক্ষতা বাড়িয়েছি।’’

তিনি আরো বলেন, আইপিএলে ডেথ ওভারে বল করাটা আমাকে অনেক বেশি পরিণত করেছে এবং মনোযোগী হতে সাহায্য করেছে।

করোনাভাইরাসের জন্য এ বার আইপিএল পিছিয়ে গেছে। কামিন্স মনে করছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ বারের আইপিএল গুরুত্বপূর্ণ। ক্রীড়া প্রেমীদের সাথে সাথে আইপিএল শুরুর অপেক্ষায় এখন ক্রিকেটাররাও।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা