বাণিজ্য

ইভ্যালি ছাড়তে চান মাহবুব কবীর

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) পদ ছাড়তে চান মো. মাহবুব কবীর মিলন। গ্রাহকদের গালাগালি শুনে অসুস্থ হ‌য়ে পড়‌ছেন জানিয়ে সরকারের অবসরপ্রাপ্ত এই অতিরিক্ত সচিব বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে সামাজিক যোগা‌যোগ মাধ্য‌ম ফেসবু‌কে এক‌টি স্ট্যাটাস দিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি ইভ্যালির গাড়ি নিলাম বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। প্র‌তিষ্ঠান‌টির বিলাস বহুল রেঞ্জ রোভারসহ সাত‌টি গা‌ড়ির সর্ব‌নিম্ন মূল্য ধরা হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বিজ্ঞপ্তি‌তে বলা হ‌য়, ইভ্যালি ডটকম লি‌মি‌টেডের নামে রেজিস্ট্রেশন করা ৭টি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

এই বিজ্ঞপ্তি দেখে গ্রাহক ও মার্চেন্টরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ইভ্যালির গাড়ি নিলামে বিক্রয় করার জন্য বিজ্ঞাপনের প্রতিবাদে হাইকোর্ট নিযুক্ত ইভ্যালির চেয়ারম্যান ও এমডি পদত্যাগ চে‌য়ে পোস্ট দেন। ওই পো‌স্টের ক‌মে‌ন্টে অ‌নে‌কে চেয়ারম্যান ও এমডিকে উ‌দ্দেশ্য ক‌রে গালাগালি ক‌রে‌ছে। এ বিষয়‌টি দেখে রা‌তে স্ট্যাটাস দেন মাহবুব কবীর মিলন।

স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লি‌খে‌ছেন, ‌কোম্পানি রান করবে, না দেউলিয়া ঘোষিত হবে সে সিদ্ধান্ত নেবে একমাত্র ব্যবস্থাপনা পরিচালক। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশে সুস্পষ্টভাবে সেটাই বলা আছে। কোম্পানি রান করার বিন্দুমাত্র সুযোগ থাকলে তার চেষ্টা না করে কোন অবস্থাতেই লক্ষ লক্ষ মানুষকে পথে বসানোর সিদ্ধান্ত দেবে না ব্যবস্থাপনা পরিচালক।

তিনি কোম্পানির টাকায় এক কাপ চাও খাননি, খাবেনও না। বিনা পারিশ্রমিকে নিজের গাড়ি, তেল মবিল পুড়িয়ে অফিস করছেন। সেখান থেকে বের হবার দিন পর্যন্ত মানুষের কল্যাণের উদ্দেশ্যে তাই করে যাবেন। গালাগালি খুব করে করতে থাকুন, যাতে তার দ্রুত সেখান থেকে বের হয়ে যাবার পথ তরান্বিত হয়। তিনি অনেক কিছুই গুছিয়ে এনেছিলেন। আল্লাহপাক আপনাদের হেফাজত করুন।

আমি একা এই অফিস ঝাড়ু দিয়েছি। ২০/২৫ দিন শুধুমাত্র একা অফিস করেছি। ২য় কেউ ছিল না। বাসায় গিয়ে রাত ১২টা পর্যন্ত কাজ করেছি গত দুই মাস ধরে। অনেক কিছুই গুছিয়ে এনেছিলাম। আহা! আমাকে করা গালাগালির ভাষাগুলো দেখছি আর চরমভাবে অসুস্থ হয়ে পড়ছি। ছেড়ে দেয়া ছাড়া আমার আর কোনো অপশন নেই।

আরও পড়ুন: বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দেবে ইআইবি

এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গাড়ি বিক্রির বিজ্ঞপ্তির বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ ইভ্যালির এম‌ডি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর ব‌লেন, বো‌র্ডের সিদ্ধান্ত অনুযায়ী ‌নিলাম হ‌চ্ছে। আজ বিজ্ঞপ্তি দেয়া হ‌য়ে‌ছে। বি‌ক্রির অর্থ অফিস প‌রিচালনাসহ যাবতীয় কা‌জে ব্যয় করা হ‌বে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা