ছবি সংগৃহীত
বাণিজ্য

হিলিতে ২১ টাকা কেজি পেঁয়াজ

দিনাজপুর প্রতিনিধি: জেলার হিলি স্থলবন্দর দিয়ে আগে নেওয়া অনুমতিপত্রের মাধ্যমে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় দামও কমছে। হিলিতে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১ টাকা।

ব্যবসায়ীরা জানান, তিনদিনের ব্যবধানে বন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজে ৩ টাকা কমেছে। তিনদিন আগে ইন্দোর জাতের পুরনো পেঁয়াজের কেজি ছিল ২৪ টাকা; বর্তমানে ২১ টাকা। এ ছাড়া নতুন ইন্দোর জাতের পেঁয়াজ ২৩ টাকা এবং নাসিক জাতের পেঁয়াজ ২৭ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী শেরেগুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় দেশের বাজারে দাম কমছে। কিন্তু ভারতীয় পেঁয়াজের চাহিদা কমার পরও বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় দাম কমতির দিকে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। বুধবার (২৯ ডিসেম্বর) বন্দর দিয়ে নয়টি ট্রাকে ২৪৬ টন আমদানি হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জ জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষ

মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে...

সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধস

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে নবনির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক...

ঝুঁকিতে গাইবান্ধার ১৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় গাইবান্ধার ১৫ কিলোমিটার দীর্ঘ বন্যা ন...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা