বাণিজ্য

কম দামে পণ্য কেনার লোভ সামলাতে হবে

নিজস্ব প্রতিবেদক: ইভ্যালি, ই-অরেঞ্জসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে পণ্য কেনার ব্যাপারে সচেতন হওয়া ও লোভ সংবরণের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, সরকার এসব ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কঠোর হচ্ছে। তিনি জনগণকে এসব প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে লোভ সংবরণের কথাও বলেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) ইপিবির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা ব‌লেন।

বাণিজ্যমন্ত্রী ব‌লেন, ই-কমার্স, ডেসটিনি, যুবকসহ সার্বিক বিষয়ে সরকার পজিটিভলি চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত‌দের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করা যাবে কি না সে বিষয়ে দেখা হ‌চ্ছে। ডেসটিনির সম্পদ আছে। তাদের সম্পদ কত ও দায় কত সেটা জেনে দেখবো কী করা যায়। অর্থ মন্ত্রণালয় রয়েছে, কোর্টের বিষয় আছে। আমরা ইতিবাচকভাবে দেখবো। ত‌বে যাদের সম্পদই নেই, সেই টাকা কিভাবে দেবো, এ বিষ‌য়ে যৌথভাবে কাজ কর‌তে হ‌বে।

মন্ত্রী আরও বলেন, আমাদের কাছে বিভিন্ন কথা আসে, তাদের যদি আরও ব্যবসা করতে দেওয়া হতো। যুবক, ডেসটিনি ও পুরোনো সমস্যাসহ নতুন যে সমস্যা সৃষ্টি হয়েছে সব বিষয় নিয়ে আমরা কাজ করছি। ত‌বে অবশ্যই গ্রাহকদের সচেতন হতে হবে, তারা যেন দুই টাকার পণ্য এক টাকা দিয়ে কিনতে লোভ না করে। এ বিষ‌য়ে প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী।

সরকারের অনেক প্রচার-প্রচারণায় ইভ্যালির অংশগ্রহণ ছিলো, এটা দেখে গ্রাহক আকৃষ্ট হয়েছে, এ দায় সরকার নে‌বে কি না প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, বড় প্লাটফর্ম করেছিলো, সেখানে সরকারের প্রচারণা ছিলো। মামলার আগ পর্যন্ত কাউকে দোষী করা যায় না। এখন থে‌কে তাদের সঙ্গে কোনো কিছু হবে না। সরকারি নিয়ম মেনেই চল‌বে।

এখ‌নও অনেক ই-কমার্স প্র‌তিষ্ঠান অনৈতিকভা‌বে বি‌ভিন্ন অফার দি‌য়ে ব্যবসা কর‌ছে, তা‌দের বিরু‌দ্ধে কো‌নো ব্যবস্থা নেওয়া হবে কি না জান‌তে চাইলে বা‌ণিজ্যমন্ত্রী ব‌লেন, ৮ থেকে ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের না‌মে এমন অভিযোগ। দেশে ছোট, মাঝারি, বড়, ৩০ হাজার ই-কমার্স রয়েছে। এই ৮-১০টি কোম্পানির জন্য পুরো খাত ক্ষতিগ্রস্ত করা যাবে না। এখন একটা শিক্ষা হয়েছে, নতুন আইন হয়েছে। ফান্ড তারা নিতে পারবে না। কোনো কিছু কেনার জন্য এখন ফান্ড এক জায়গায় জমা থাকবে। পণ্য ডেলিভারি হওয়ার পর এই ফান্ড ডিজবার্স হবে।

টিপু মুনশি ব‌লেন, ই-কমা‌র্সের কারণে অনেক গ্রাহকের অর্থ নষ্ট হয়েছে। এখন অনেককে বল‌তে শোনা যা‌চ্ছে, যা‌দের প্র‌তিষ্ঠান বন্ধ হ‌য়ে‌ছে তাদের যদি ব্যবসা কর‌তে দি‌য়ে কঠিনভাবে পর্যবেক্ষণ করা হ‌তো, তাহলে কিছুটা ক্ষ‌তি কাভার কর‌তে পার‌তো। এ ধর‌নের সা‌জেশন আস‌ছে। এ বিষয়গু‌লো কতটা যৌক্তিক তা নি‌য়ে চিন্তা-ভাবনা করা হ‌চ্ছে।

জেলখানায় নেওয়া সমাধান নয় জা‌নি‌য়ে বাণিজ্যমন্ত্রী ব‌লেন, আমরা সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। আমরাসহ চার মন্ত্রণালয় (অর্থ, বা‌ণিজ্য, আইন ও স্বরাষ্ট্র) বিষয়টি নিয়ে কথা বলছি। তাদের অবস্থান নির্ণয় করা হচ্ছে, কোনো উন্নতি করা যায় কি না, সে বিষয়ে দেখা হচ্ছে। আজ এ বিষ‌য়ে চার মন্ত্রণালয়ে আলোচনা করবো। ই-কমার্স ডেস‌টি‌নিসহ পুরোনো সমস্যা ও নতুন সমস্যা নিয়ে আলোচনা হবে। কিভাবে এটা সমাধান করা যায়।

ইভ্যালি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক বড় গ্রুপ অব কোম্পানি বিনিয়োগ করতে চেয়েছিলো, কিন্তু নেতিবাচক এসব ঘটনার কারণে তারা সরে দাঁড়িয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা