বাণিজ্য

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে দেশে পেঁয়াজ উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গত চার বছরে (২০২০ - ২০২৪) পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২ দশমিক ৩৮ লাখ হেক্টর জমিতে। আর ২০২০-২১ অর্থবছরে ২ দশমিক ৫৩ লাখ হেক্টর জমিতে উৎপাদন হয়। ২০১৯-২০ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয় ২৫ দশমিক ৬১ লাখ টন এবং ২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৬২ লাখ টন উৎপাদন হয়।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য কয়েক বার সারের দাম কমানো হয়েছে। টিএসপি সার ২২ টাকা, ডিএপি সার ১৬ টাকা এবং এমওপি সার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বিভিন্ন সময় প্রণোদনা দেওয়া হয়েছে। যার ফলে প্রকৃত কৃষক লাভবান হচ্ছে।

তিনি বলেন, নিরাপদ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক কীটনাশককে ব্যবহার না করা। রাসায়নিক কীটনাশকের বিপরীতে জৈব বালাইনাশক জনপ্রিয়করণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।


সাননিউজ/এমএইচ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা