বাণিজ্য

বিকাশের মাধ্যমে আইপি কলিং অ্যাপে রিচার্জ 

নিজস্ব প্রতিবেদক : বিকাশের মাধ্যমে সহজেই কম খরচে কথা বলার আইপি কলিং অ্যাপ বিটিসিএল আলাপ, আম্বার আইটি ও ব্রিলিয়ান্ট কানেক্টের রিচার্জ করা যাচ্ছে। করোনাকালে এ রিচার্জ সুবিধা ঘরে বসেই নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখার সুযোগ করে দিচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিটিসিএল আলাপ, আম্বার আইটি কিংবা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ইনস্টল করে এনআইডি তথ্য দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে কম খরচেই কথা বলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আলাপ অ্যাপ থেকে মোবাইল ও ল্যান্ডলাইনে ৩০ পয়সা মিনিটে কথা বলা যায়। এছাড়া আলাপ থেকে আলাপে বিনামূল্যে কথা বলা ও চ্যাট করা যায়। আম্বার আইটির আইপি ফোন অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে রিচার্জে চলছে ২০ শতাংশ ক্যাশব্যাক।

সঙ্গে আরও থাকছে লাইফটাইম মেয়াদ, প্রতি সেকেন্ড পালস, যেকোনো নম্বরে ৪০ পয়সা প্রতি মিনিট (ভ্যাট ছাড়া), যেকোনো আইপি নম্বরে কল ফ্রি ও ইনস্ট্যান্ট ১০ টাকা ফ্রি ব্যালেন্স। এছাড়া ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ইনস্টল করে এনআইডি তথ্য দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই গ্রাহক সঙ্গে সঙ্গেই পাচ্ছেন ১৫ মিনিট ফ্রি টকটাইম।

আলাপ অথবা আম্বার আইটিতে রিচার্জ করতে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে ‘টেলিফোন’ অপশনে ট্যাপ করে ‘বিটিসিএল আলাপ’ অথবা ‘আম্বার আইটি আইপি ফোন’ নির্বাচন করতে হবে। এরপর আইপি ফোন নম্বর ও কন্টেন্ট নম্বর টাইপ করে পরের ধাপে রিচার্জের পরিমাণ দিয়ে সবশেষে বিকাশ পিন দিলেই রিচার্জ সম্পন্ন হবে।

ব্রিলিয়ান্ট কানেক্টে রিচার্জ করতে হলে অ্যাপের সেটিংস থেকে ‘মাই ব্যালেন্স’-এ গিয়ে ‘অ্যাড ব্যালেন্স’ অপশনে ট্যাপ করলে বিকাশ পেমেন্ট গেটওয়েতে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারী। এরপর বিকাশ নম্বর, রিচার্জের পরিমাণ, ওটিপি এবং পিন দিয়ে রিচার্জ সম্পন্ন করতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা