বাণিজ্য

বন্ধের আগের দিন পুঁজিবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: ৭ দিনের লকডাউন শুরুর আগের দিন দেশের পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ​ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৮৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসইতে ৫১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩১ লাখ টাকার।

ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৮টির, দর কমেছে ৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮৫ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পরযন্ত দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে ব্যাংকের সাথে পুঁজিবাজারও বন্ধ থাকবে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা