সংগৃহীত ছবি
বাণিজ্য

সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক: টানা ৩ সপ্তাহ ধরে বেড়েছে সব ধরনের সবজির দাম। এদিকে, কাঁচামরিচের দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছে , পেঁয়াজ প্রতি কেজি ১১০-১১৫টাকা দরে। মুরগি ও মাছের দাম আগে থেকেই বাড়তি। এ সময় বাজারে গিয়ে হতাশ সাধারণ ক্রেতারা। দেশে সরকারের পট পরিবর্তনে বাজার দর নিয়ে প্রাণ উষ্ঠাগত নিম্ন মধ্যবিত্তদের।

আরও পড়ুন: বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, পেঁপে, পটল, ঢ্যাঁড়স ও মুলা ১০০ টাকার নিচে রয়েছে। এ সমসয় পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি (৫০-৬০) টাকা দরে। এছাড়াও পটল, ঢ্যাঁড়স ও মুলার কেজি বাজারভেদে (৬০-৮০) টাকা।।

এদিকে, গোলবেগুন, বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা, ধুন্দলের মতো সবজি বিক্রি হচ্ছে (১০০-১৪০) টাকা দরে ।

খুচরা বিক্রেতারা বলেন, বিগত সপ্তাহের চেয়ে সকল সবজির দাম বেড়েছে কেজিপ্রতি (১০-২০) টাকা। গত কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম নিয়ে বেড়েছে ক্রেতাদের শধ্যে অস্বস্তি। শুক্রবার বাজারভেদে বিক্রি হচ্ছে (২৮০-৪০০) টাকা দরে।

আরও পড়ুন: কমেছে ডিমের দাম

বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার জানান, দেশের কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ অস্বাভাবিক ভাবে হয়েছে। অপরদিকে দেশের উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। এর ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেও সবজির সরবরাহ কমেছে। সেই জন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা