খেলা

ইংল্যান্ডকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।

আরও পড়ুন : ১৫৬ রানেই অলআউট ইংলিশরা

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৫৬ রানে অলআউট হয় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ বল (২৪.২ ওভার) আর ৮ উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লংকানরা। দলীয় ৯ রানে প্রথম এবং ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কুশল মেন্ডিসের দল। ওপেনার কুশল পেরারা ফেরেন ৪ রানে। ১১ রান করে আউট হয়ে যান অধিনায়ক মেন্ডিস।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

শুরুর ধাক্কা সামনে দলকে জয়ের দিকে নিয়ে যান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও মিডল অর্ডার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। দু’জনের ১৩৭ রানের অনবদ্য জুটির ওপর ভর করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।

দুইজনেই তুলে নেন দুর্দান্ত ফিফটি। ২৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান নিশাঙ্কা। ইংলিশদের বিপক্ষে ৮৩ বলে ৭৭ রান করেন ডানহাতি এই ব্যাটার। সামারাবিক্রমার করেছেন ৫৪ বলে ৬৫ রান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা