ছবি-সংগৃহীত
খেলা

এলপিএল খেলতে উড়াল দিলেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম।

আরও পড়ুন : লঙ্কান লিগে ডাক পেলেন শরীফুলও

শনিবার (২৯ জুলাই) সকালের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন তিনি। দেশ ছাড়ার আগে শরিফুল দোয়া চেয়েছেন সকলের কাছে। ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেইজে শ্রীলঙ্কা যাবার ছবি প্রকাশ করেছেন তিনি।

এর আগে, সোমবার (২৪ জুলাই) এলপিএলের দল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার জন্য প্রস্তাব পান শরিফুল । তবে শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। পরে বুধবার (২৬ জুলাই) বিসিবির পক্ষ থেকে জানানো হয়- লঙ্কান লিগে খেলার জন্য ছাড়পত্র পাচ্ছেন শরিফুল।

ফলে সব অনিশ্চয়তা কাটিয়ে লঙ্কান লিগে কলম্বোর হয়ে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার।

দেশ ছাড়ার আগে শরিফুল বলেন, 'সবার জন্যই, প্রথমবার যে কোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কি, একটু হলেও রোমাঞ্চিত আছি। হ্যাঁ অবশ্যই সাহায্য করবে (এশিয়া কাপে)। কারণ উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তোবা ভালো একটা ধারণা করা যাবে।'

আরও পড়ুন : লঙ্কান লিগে খেলবেন তাওহীদ

এলপিএলে নিজের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে শরিফুল বলেন, 'যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।'

সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা