ছবি-সংগৃহীত
খেলা

সিলেটে ক্যাম্প করবে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার : কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছে আয়ারল্যান্ড। ফিরতি সিরিজে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে চলতি মাসেই ঘরের মাঠে ক্যাম্প করবে ওয়ানডে দল। আগামী ২৬ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে ৩ দিনের ক্যাম্প।

আরও পড়ুন : টাইগারদের সহকারী কোচ নিক পথাস

সোমবার (১০ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাম্প শেষে ১লা মে ইংল্যান্ডের বিমান ধরবেন ক্রিকেটাররা। এরপর দেশটিতে পৌঁছে ইংল্যান্ডের চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

প্রস্তুতি ক্যাম্প প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে।

আরও পড়ুন : আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা

তিনি আরো বলেন, পহেলা মে আমরা ইংল্যান্ডের বিমানে উঠব, সেখানে পৌঁছে একটা প্রস্তুতি ম্যাচ আছে। এসেক্সএর কাছাকাছি একটি মাঠে আমরা প্রস্তুতি ম্যাচটি খেলব। লন্ডন থেকে এসেক্সে যেতে প্রায় ঘন্টাখানেক লাগে, তাই আমরা এসেক্সেই থাকব।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ স্কোয়াড :
তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা