কোচ হচ্ছেন তেভেজ
খেলা

কোচ হচ্ছেন তেভেজ

স্পোর্টস ডেস্ক : গেল সপ্তাহে দীর্ঘ দুই দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজ। এরই মধ্যে শোনা যাচ্ছে আর্জেন্টাইন দলের কোচ হচ্ছেন তিনি। আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ফুটবল লিগ আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওনের ক্লাব রোজারিও সেন্ত্রালের কোচ হতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: এমন নির্বোধ সিদ্ধান্ত নিয়েন না

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ফুটবল লিগ আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওনের ক্লাব রোজারিও সেন্ত্রালের কোচ হতে যাচ্ছেন তেভেজ।

রোজাসিও সেন্ত্রাল ক্লাবটির কোচ লিয়ান্দ্রো সোমোজার আকস্মিক পদত্যাগ করেন। এরপর ক্লাবটি নতুন কোচের সন্ধানে নামে। ক্লাবের সহ-সভাপতি রিকার্দো কারলোনির পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন তেভেজ। রোজাসিওর পদত্যাগ ও রিকার্দো বদান্যতায় অবসরের পর পরই কপাল খুলল তেভেজের।

এর আগে গত সপ্তাহে লুজ আনিমেলস নামের এক অনুষ্ঠানে সাংবাদিক আলেহান্দ্রো ফান্তিনোর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী তেভেজ তার খেলোয়াড়ি জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন:সিলেটে বিমান চলাচল বন্ধ

তিনি বলেন, ‘আমি অবসর নিচ্ছি, এটা নিশ্চিত। অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছিল খেলার, তবে খেলোয়াড় হিসেবে আমার যা দেওয়ার ছিল, দিয়েছি।’

আর্জেন্টিনার হয়ে ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তেভেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৬টি ম্যাচ, অংশ নিয়েছেন দুইটি বিশ্বকাপেও।

২০০৬ সালে ওয়েস্টহ্যামে যোগ দিয়েছিলেন তেভেজ। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়েও। প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। খেলেছেন ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসেও।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা