মোস্তাফিজুর রহমান (ছবি: সংগৃহীত)
খেলা

বিবর্ণ মোস্তাফিজ, তলানিতে দিল্লি

ক্রীড়া ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে তিনটি ম্যাচ খেলেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। কিপটে বোলিং আর উইকেট নিয়ে শুরুটা করলেও পরের দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তবে রান দেওয়ার ক্ষেত্রে কিপটেমিটা ধরে রেখেছিলেন।

শনিবার চতুর্থ ম্যাচ খেলতে নেমেও শুরুটা ভালো করেছিলেন ফিজ। প্রথম ওভারে পাঁচ রান দেওয়ার পর তিন ওভারে দেন মাত্র ২০ রান। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। ১৮তম ওভারে বোলিংয়ে এসে খেই হারিয়ে ফেলেন কাটার মাস্টার।

স্ট্রাইকে থাকা দীনেশ কার্তিক রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন মোস্তাফিজের ওপর। প্রথম তিন বলে তিনটি চার, এরপর দুটি ছয় ও শেষ বলে আবার চার। এক ওভারে ২৮ রান দিয়ে মোস্তাফিজ হয়ে যান দলের সবচেয়ে খরুচে বোলার। চার ওভার শেষে মোস্তাফিজ দিয়েছেন ৪৮ রান, পাননি কোনো উইকেটে।

এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি টস জিতে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালুরুকে। গ্লেন ম্যাক্সওয়েলের ৫৫ (৩৪) ও দীনেশ কার্তিকের অপরাজিত ৬৬ (৩৪) এবং শাহবাজ আহমেদের ২১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দিল্লি। তার ৬৬ (৩৮) রানের ইনিংসের পর বাকিদের ছোট ছোট ইনিংসে ৭ উইকেটে ১৭৩ রানে থেমে যায় দিল্লির রানের চাকা। ১৬ রানের হারে পয়েন্ট টেবিলে তলানিতে নেমে এসেছে দলটি।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

পাঁচ ম্যাচে মাত্র ২ ম্যাচ জয়ে দিল্লির সংগ্রহ চার পয়েন্ট। তাতে আট নম্বরে অবস্থান হলো মোস্তাফিজদের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা