এবার তৃণমূলে নজর বাফুফে’র
খেলা
বাফুফে'র নতুন লক্ষ্য

তৃণমূলে ফুটবল উন্নয়ন

ক্রীড়া প্রতিবেদক:

এশিয়ান ফুটবল কনফেডারেশনের গ্রাসরুট অর্থাৎ তৃণমূল ফুটবল কার্যক্রমে আবেদন করতে যাচ্ছে বাংলাদেশ।

এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, এএফসি’র এই কার্যক্রমে এখন ২৮টি দেশ অংশ নিয়েছে বা নেয়ার প্রস্তুতি শেষ করেছে। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে দেশগুলো এই কার্যক্রম করছে।

বাংলাদেশও এই কার্যক্রমের ব্রোঞ্জ ক্যাটাগরিতে অংশ নিতে ডিসেম্বরে আবেদন করবে। যেখানে বাফুফে’র মূল উদ্দেশ্য থাকবে তৃণমূল ফুটবলের এই কার্যক্রমের মাধ্যমে দেশের ফুটবল উন্নয়নের একটি সঠিক ও নিখুঁত উপায় বের করা এবং সেটা স্থায়ী করা।

আর সেজন্য জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে অ্যাম্বাসেডর করে শুরুতে চারটি জেলায় কাজ করতে চায় ফেডারেশন।

এএফসি’র অনুমতি পেলে ঢাকা, ফেনী, নীলফামারি ও মাদারিপুরে আপাতত এই তৃণমূল ফুটবল কার্যক্রম শুরু করবে বাফুফে।

ফেডারেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ও সাবিনা। দুজনই আলাদা ভিডিও বার্তায় একই সুরে বলেছেন, তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করতে তারা আগ্রহী।

জামাল ভূঁইয়া যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতে তেমনি সাবিনা চান দেশের তৃণমূল ফুটবল যেন আরো সমৃদ্ধ হয়।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা