খেলা
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

টি-টোয়েন্টি সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক : ভেন্যু ঠিক রেখে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তারিখ পরিবর্তন করা হয়েছে। সিরিজের তিন ম্যাচের তারিখ পরিবর্তন করে এগিয়ে নিয়ে আসা হয়েছে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সফরের সম্প্রচার জটিলতা কাটাতে দুই দেশের মধ্যেকার বোর্ড আলোচনার মাধ্যমে এই সূচি পরিবর্তনে সম্মত হয়েছে বলে জানিয়েছে তারা।

পূর্বের সূচি অনুযায়ী, হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হওয়ার কথা ছিল ২৩, ২৫ এবং ২৭ জুলাই। তার বদলে এখন ম্যাচগুলো হবে ২২, ২৩ এবং ২৫ জুলাই।

ভেন্যু অপরিবর্তিতই থাকবে। তিনটি ম্যাচই শুরু হবে একই সময়ে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে)।

তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আগামীকাল ২০ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা