খেলা

রোনালদোর কাছে কি চায় সেই অভিযোগকারী!

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সেই মার্কিন মডেল এবার ৫৪ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬০০ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে বসলেন।

২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে তাকে ধর্ষণ করেছিলেন পর্তুগিজ মহাতারকা, এমনই অভিযোগ করেন ক্যাথরিন মায়োরগা। রোনালদো অবশ্য সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর এর মতে, সেই মডেল অতীত এবং ভবিষ্যতের যন্ত্রনা এবং কষ্টের জন্য ৪১.৫ মিলিয়ন ইউরো দাবি করেছেন। বাকি ২০.৫ মিলিয়ন ইউরো চেয়েছেন ক্ষতিপূরণ হিসেবে।

অবশ্য দশ বছর আগে ৩ লক্ষ ৭৫ হাজার ডলারের বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করে নেন বলে জানা যায়। এরপরও বছর তিনেক আগে ফের এই ঘটনার জন্য নতুন করে মামলা দায়ের করেন সেই নারী।

অভিযোগের পাশাপাশি সেই মডেল আরো যোগ করেন, মীমাংসার সময় তিনি যৌন অত্যাচারের সেই বিভীষিকাময় ঘটনায় ভীতসন্ত্রস্ত ছিলেন।

রোনালদো অবশ্য একাধিকবার লাস ভেগাসের এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। ২০১৮ সালে এক টুইটবার্তায় তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত এই অভিযোগ আমি অস্বীকার করছি। আমার এবং আমার বিশ্বাসের সঙ্গে ধর্ষণের মতো এমন জঘন্য বিষয়টি কোনভাবেই যায় না।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা