খেলা

সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক : পেনাল্টি শ্যুটআউটে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর সেমি-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

কোর্দোবায় সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ। পূর্ণশক্তির একাদশ নিয়েও ম্যাচের প্রথম ২০ মিনিটে বার্সেলোনা খেলে ধীর লয়ে। বল দখলে কাতালানরা আধিপত্য বিস্তার করলেও ভালো কয়েকটি সুযোগ তৈরি করে সোসিয়েদাদ।

গত মৌসুমের কোপা দেল রের ফাইনালিস্ট সোসিয়েদাদ গোল খায় ৩৯ মিনিটে। গ্রিজম্যানের বাড়ানো বল হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ফ্রাঙ্কি ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে পেনাল্টির সুবাদে সমতায় ফেরে সোসিয়েদাদ। দাঁতে দাঁত চেপে লড়াই করতে থাকে মাঠে। তাতে ম্যাচের নির্ধারিত সময়ে গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

এর আগে ৪১ দেখায় রিয়াল সোসিয়েদাদকে ২৮ বার হারানো বার্সা এদিন গোল পেলো না অতিরিক্ত সময়ে। খেলা গড়ায় টাইব্রেকারে। সেমির উত্তেজনা তখন তুঙ্গে। সেখানেই বার্সা গোলরক্ষক টের স্টেগেনের নৈপুণ্যে ম্যাচ জিতে নেয় বার্সা। ফাইনালের টিকিট কেটে আনন্দে আত্মহারা রোনাল্ড কোম্যান শিষ্যরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা