খেলা

সালাহর গোলে পরাজয় এড়াল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে শীর্ষে ফেরার সুযোগ হারিয়েছে লিভারপুল। উল্টো ইয়ুর্গেন ক্লপের সন্তুষ্ট থাকতে হচ্ছে ড্র এড়িয়ে।

ফুলহামের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়া অলরেডরা মাঠ ছাড়ে ১-১ গোলের ড্র নিয়ে। লিভারপুলকে সমতায় ফেরান মোহমেদ সালাহ।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও ঘরের মাঠে ২৫তম মিনিটে এগিয়ে যায় ফুলহাম। চোট কাটিয়ে দুই ম্যাচ পর অলরেডদের গোলপোস্টের নিচে দাঁড়ানো অ্যালিসনকে পরাস্ত করেন ববি ডেকোর্ডোবা-রেইড। ৭৯তম মিনিটে স্পট-কিক থেকে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ।

বল দখলের সময় ফুলহামের ডি-বক্সের ভেতর ফাবিনহোকে বাধা দেন কাভালেইরো। রেফারি ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন।

এই ড্রয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে গত আসরের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে টটেনহাম। ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে ফুলহাম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা