ছবি: সংগৃহীত
খেলা

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এবং এরপর বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা—সব মিলিয়ে গত কয়েকদিন আলোচনার কেন্দ্রেই ছিলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ থেকে ফেরার পর ‘পোকার’ খেলে নতুন বিতর্কেও জড়ান ব্রাজিলিয়ান তারকা। তবে সেই সমালোচনার জবাব তিনি দিলেন মাঠেই। সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে ড্র এনে দিয়েছেন নেইমার।

ব্রাজিলেইরো সিরি ‘এ’-তে রোববার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের দুই গোলই এসেছে নেইমারের পা থেকে। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ৩৫ মিনিট খেলা এই ফরোয়ার্ড সান্তোসের হয়ে এদিন পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন।

ম্যাচের ৩৬তম মিনিটে প্রতিপক্ষের বক্সে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর আলতো শটে জালের দেখা পান নেইমার। গোলের পর বিতর্কিত ‘পোকার’ উদযাপনের ভঙ্গিতেই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তবে বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চ্যাপেকোয়েন্স। ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় তারা।

এর আগে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে মরিয়া ছিলেন নেইমার। অনেক জল্পনার পর তিনি কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেও খেলতে পেরেছেন স্রেফ ৩৫ মিনিটের মতো। ফিটনেস নিয়ে জটিলতার মাঝে তাকে দুই ম্যাচের শেষদিকে বদলি নামান এই কোচ। নরওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ মিসের ম্যাচে ব্রাজিল হেরে যায় ২-১ ব্যবধানে। শেষদিকে পেনাল্টিতে ব্রাজিলের পক্ষে ব্যবধান কমিয়েছিলেন নেইমার।

এরপর তিনি বিদায়ের ইঙ্গিত দিয়ে বার্তা দেন। তবে সেটি নেইমারের শেষ বিশ্বকাপ নাকি জাতীয় দল থেকেই বিদায় সেটি জানা যায়নি। এরপর নিউইয়র্কেই জনপ্রিয় জুয়া ও বুদ্ধিবৃত্তিক কার্ড গেম ‘পোকার’ টুর্নামেন্টে অংশ নেন তিনি। সেখানেও তার বেশিদূর যাওয়া হয়নি। সম্প্রতি দেশে ফেরার পর সাও পাওলোতে আরেকটি পোকার চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়ে আরও বড় সমালোচনার জন্ম দেন নেইমার।

যা নিয়ে বিতর্ক শুরু হলে নেইমার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মনে পড়ল যে অনেকেই আমার পোকার খেলা নিয়ে আলোচনা করছে। আমি সকালে কাজ করেছি, খেলায় যাইনি, বরং অনুশীলনে ফিরে এসেছি। আমার তখন ছুটি ছিল। যা-ই হোক, ওরা তো কথা বলেই যাবে। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা এভাবেই পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা