সংগৃহীত ছবি
জাতীয়

ধর্ষণকাণ্ডে উত্তাল জাহাঙ্গীরনগর

নিজস্ব প্রতিবেদক: হলের কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: আবার চাকা ঘুরলো মেট্রোরেলের

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ‘ক্যাম্পাসে এ ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যতদিন প্রশাসনের মদদে এ ক্যাম্পাসে অছাত্র, অবৈধ ছাত্র অবস্থান করবে, ছাত্রলীগ নামধারী অছাত্ররা নিয়োগ বাণিজ্য করবে, চাঁদাবাজি করবে ততদিন এ ক্যাম্পাস থেকে অপরাধ দূর সম্ভব নয়। আমরা অনেক বড় বড় উপাচার্যকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি। আমরা আপনাকেও বিতাড়িত করে ছাড়ব যদি আপনারা এদের বিচার না করেন।’

আরও পড়ুন: গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না

তিনি জানান, ‘এ ধর্ষকদের ফাঁসি চাই, তাদের মদদদাতা প্রশাসনের পদত্যাগ চাই। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। এ ক্যাম্পাসে কোনো অবৈধ, সন্ত্রাসী, অছাত্র, মাদক ব্যবসায়ী থাকবে না। শিক্ষার্থীদের এ আন্দোলনে প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব। যে সব হলে প্রাধ্যক্ষ অছাত্রদের দিয়ে হল চালায় প্রাধ্যক্ষ থাকতে পারবে না।’

দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লা ভূঁইয়া জানান, ‘এক বছর ধরে এ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে সুস্পষ্ট যৌন নিপীড়নের অভিযোগ থাকলেও তার কোনো সঠিক বিচার হয়নি।এ ধর্ষণ কোনো ঘটনা বিচ্ছিন্ন নয় প্রত্যেকটা ঘটনার সঙ্গে থাকে একটা যোগাযোগ। বিশ্ববিদ্যালয়ে কোনো অপরাধের বিচার হয় না।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা