সংগৃহীত ছবি
জাতীয়

আগের দিন মদ খেয়ে পরদিন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অতিরিক্ত মদ্যপানে সৌরভ সাহা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গতকাল (বুধবার) বিয়ে করেছিলেন।

আরও পড়ুন: কারাগারে হাজতির মৃত্যু

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় অসুস্থ অবস্থায় সৌরভ সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বন্ধু ও স্বজনেরা এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সৌরভ সাহা জিনজিরা এলাকার গৌরাঙ্গ সাহার ছেলে। তিনি জিনজিরা এলাকায় কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন: আলুক্ষেতে মিললো ৩ আগ্নেয়াস্ত্র

সৌরভ সাহার বন্ধু অমিত সাহা জানান, গতকাল আমার বন্ধু সৌরভ বিয়ে করেছে। বিয়ে উপলক্ষ্যে মঙ্গলবার রাতে সে বন্ধুদের সাথে মদ পান করে এবং এরপর সে অসুস্থ হয়ে পড়ে। রাতে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর গতকাল তার বিয়ে হয় এবং বিয়ের পরপর আবার সে অসুস্থ হয়ে পড়ে। আজ সন্ধ্যায় তার অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরীক্ষার পর চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

আগামীকাল শুক্রবার সৌরভ সাহার বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর আগেই তিনি মারা গেলেন।

আরও পড়ুন: ঘুমের জন্য বই পড়ুন

সৌরভের বন্ধু অমিত জানান, ‘এখন তার নতুন বিয়ে করা স্ত্রীর কী হবে আর তার পরিবারেরই বা কী অবস্থা হবে?’

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সৌরভ সাহার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা