পুরনো ছবি
জাতীয়

গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর আজ ২ দিনের সফরে নিজ এলাকা গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: চলমান শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় তিনি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এ সফরে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরাও সরকারপ্রধানের সাথে থাকার কথা রয়েছে।

এ দিন বিকেলে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বঙ্গবন্ধুকন্যা। রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন।

আরও পড়ুন: তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিহত ২

রোববার (১৪ জানুয়ারি) সকালে সরকারপ্রধান কোটালিপাড়ায় যাবেন। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ নির্বাচনে নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জে এটিই তার প্রথম সফর।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোপালগঞ্জে সাজসাজ রব বিরাজ করছে। বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। নেতাকর্মীরা অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন। সরকারপ্রধানের আগমনকে ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা