সংগৃহীত
জাতীয়

বিদেশিদের আবেদনের সময় শেষ আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সময় আজ শেষ হচ্ছে।

আরও পড়ুন: ১৭ অঞ্চলে বৃষ্টির আভাস

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

ইসির জনসংযোগ শাখা বলছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত ভোট পর্যবেক্ষণে ১১৭ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনগুলো অনাপত্তি নেওয়ার জন্য পাঠানেো হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া ইতিবাচক মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন অনুমোদন দেবে।

এর আগে, গত অক্টোবরে ইসি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছিল। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি আবেদনের সময় বাড়িয়েছে বলে জানায় অশোক কুমার।

আরও পড়ুন: ৩৩৮ ওসি বদলির তালিকা ইসিতে

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া প্রার্থিতা কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচার চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ ৭ জানুয়ারি (রোববার)।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা