জাতীয়

ঢাকা-কক্সবাজার ট্রেন ভাড়া নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-কক্সবাজার রুটে আন্তনগর ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৫০০ টাকা চূড়ান্ত করেছে রেল কর্তৃপক্ষ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার-ঢাকা আন্তনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা। একই ভাড়ায় কক্সবাজার থেকে ঢাকায় আসা যাবে। এই পথে এসি চেয়ারের ভাড়া পড়বে ৯৬১ টাকা। এসি সিটের ভাড়া ১ হাজার ১৫০ টাকা ধরা হয়েছে। আর ঘুমিয়ে যাওয়ার জন্য প্রতি যাত্রীকে ভাড়া দিতে হবে ১ হাজার ৭২৫ টাকা।

ঢাকা-কক্সবাজার পথে যে ট্রেন চলাচল করবে এর জন্য রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে ছয়টি নাম প্রস্তাব করেছে। এগুলো হচ্ছে- প্রবাল এক্সপ্রেস, হিমছড়ি এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, ইনানী এক্সপ্রেস, লাবণী এক্সপ্রেস ও সেন্ট মার্টিন এক্সপ্রেস। এর মধ্য থেকে প্রথম ট্রেনের জন্য একটি নাম চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে। আর প্রথম ট্রেনটি বিরতিহীন হওয়ায় এই ভাড়ার সঙ্গে ‘নন-স্টপ চার্জ’ হিসেবে আরও ১০ শতাংশ ভাড়া যুক্ত হবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। জানা গেছে, ট্রেনটি পথে একমাত্র ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে থামবে, মাঝে আর কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না।

রেলের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) মো. নাজমুল ইসলাম বলেন, পর্যটন নগরীর পথে যাত্রী চাহিদা অনেক। এর ফলে পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। আশা করা হচ্ছে, এই পথে রেলের সেবা বেশ লাভজনক হবে। যাত্রীরাও ভালো সেবা পাবেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা