ছবি-সংগৃহীত
জাতীয়

স্থিতিশীলতা অব্যাহত রাখতে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করুন, যাতে দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত থাকে। দেশে দীর্ঘসময় গণতন্ত্র থাকায় আমরা দেশকে একটি উন্নয়ন ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত না থাকলে এ অর্জন সম্ভব হতো না।’

আরও পড়ুন : সব নির্বাচন নিরপেক্ষ হবে

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের ধারা অব্যাহত থাকা যে দীর্ঘ সংগ্রামের ফল, তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, ‘এটা একদিনে আসেনি। শুধু সংসদ নয়, সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার ২০০৯ সাল থেকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখেছে।’ পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বিএনপি জোট নিয়ে গবেষণা হতে পারে

শেখ হাসিনা বলেন, শুধু সংসদ নয় সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কারণ, তাঁর সরকার ২০০৯ সাল থেকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখেছে।

নতুন কার্যালয় সম্পর্কে সংসদ নেতা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করার সরকারের পদক্ষেপের অংশ হিসেবে সংসদ একটি স্মার্ট অফিস পেয়েছে। নতুন অফিস কাজের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে এবং সংসদ সচিবালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সাহায্য করবে।

সংসদ লাইব্রেরিটিকে অমূল্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী ভালো পার্লামেন্টারিয়ন হওয়ার জন্য অতীতের সংসদ অধিবেশনের কার্যবিরণী অধ্যয়নে এখানে কিছু সময় ব্যয় করার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন : মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে

শেখ হাসিনা বলেন, তারা কার্যবিরণীর উদ্ধৃতি দিয়ে সংসদে বক্তব্য দিতে পারেন। দেশের প্রকৃত ইতিহাস সবাইকে জানাতে সংসদে একটি আর্কাইভ স্থাপনের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী স্পিকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিশ্বখ্যাত স্থপতি লুই ইসাডোর কানের নকশা করা সংসদের মূল নকশা রক্ষায় তাঁর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। সরকার ৪ লাখ মার্কিন ডলার ব্যয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে সংসদের সম্পূর্ণ নকশা সংগ্রহ করেছে।

আরও পড়ুন : বিনিয়োগে আগ্রহী জাইকা

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আগামী অক্টোবরের মধ্যে সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ওপর একটি আর্কাইভ নির্মাণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা