ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি জোট নিয়ে গবেষণা হতে পারে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জোটে আসলে কতটি দল আছে, সেটি নিয়ে একটি পরীক্ষা-নিরীক্ষা কিংবা মাস্টার্সের অন্তত থিথিস হতে পারে।

আরও পড়ুন : অপপ্রচার চালাচ্ছে বিএনপি

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চলচ্চিত্র শিল্পের উত্থানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যাবাদ জ্ঞাপন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) অনেকটা অ্যামিবার মতো। অ্যামিবা কখনো নিজেকে দ্বিখণ্ডিত করে, বাড়েও। বিএনপি ও অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়।’

ড. হাছান বলেন, ‘কারণ হচ্ছে কোনো সময় তারা বলেন ৩৬ দল, কোনো সময় ৫২ দল। আবার গতকালকে মিটিং করলো ১২ দল। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলেছেন- আমরা যে জোটটা করেছিলাম সেটি ভেঙে দিয়েছি। এখন আবার দেখা যাচ্ছে- ১২ দলের সঙ্গে মিটিং করছে।’

আরও পড়ুন : দেশি-বিদেশি চক্রান্ত চলছে

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘১২ দল বা ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখস্ত বলতে পারেন, আপনারা (সাংবাদিক) কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞেস করবেন যে, আপনি ১২ দল বা ৩৬ দলগুলোর নাম একটু বলেন। তিনি যদি বলতে পারেন আমি তাকে ধন্যবাদ জানাবো।’

মন্ত্রী বলেন, বিএনপি যাদের কাছে গিয়ে ধরনা দেন, তাদের মধ্যে ইইউ রাষ্ট্রদূত বলেছেন হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও করা যাবে না। এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্র বাধাগ্রস্ত করেছেন, সেই কথাটি ইইউ রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে। এটি বিএনপির অপরাজনীতির ওপর একটি বিরাট চপেটাঘাত।

কাঁচা মরিচ ও চিনির দাম এবং রেমিট্যান্স নিয়ে করা এক প্রশ্নের জবাবে ড. হাসান বলেন, অর্থনীতির সূচকগুলো গত কিছুদিন ধরে অত্যন্ত ভালোর দিকে। এটিই প্রমাণ করে যে, আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, রিজার্ভ বেড়েছে। রফতানি আয়ও বেড়েছে। এগুলো প্রমাণ করে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বমন্দা সত্ত্বেও দেশ সঠিক খাতে আছে, দেশ সঠিকভাবে চলছে। আমাদের অর্থনীতির চাকা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ সূচকগুলো সেটিই প্রমাণ করে।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর কাছে আ’লীগ নেতার খোলা চিঠি

তিনি আরো বলেন, সরকার কাঁচা মরিচের দাম কমানোর জন্য ভারত থেকে আমদানির সুযোগ দিয়েছে। ভারত থেকে আগে আমদানি হয়নি। এরপরও এখন কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতাদের একটি ট্রেন্ড হয়ে গেছে, ইচ্ছামতো দাম বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে। তারা এ নিয়ে কাজও করছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে সাধারণ মানুষের ওপর হামলা পরিচালনা করা হচ্ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে, এটার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, সেখানে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে; মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশে পান থেকে চুন খসলেই বিবৃতি দেয় বা অনেক ক্ষেত্রে বিবৃতি বিক্রি করে, অথচ এক্ষেত্রে তারা নিশ্চুপ। বিশ্বের যেসব দেশ বিভিন্ন সময়ে মানবাধিকার নিয়ে পরামর্শ দেয়, তাদের বক্তব্যও খুঁজে পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক।’

আরও পড়ুন : সব নির্বাচন নিরপেক্ষ হবে

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘ফিলিস্তিনে যখন শিশুরা পাথর ছুড়ে, সেটির প্রতিউত্তরে ইসরায়েলি বাহিনী বৃষ্টির মতো গুলি ছোড়ে। সেখানে নির্বাচারে মানুষ হত্যা করে। সেটির আমরা নিন্দা জানাই। যারা মানবাধিকতার নিয়ে কথা বলেন, তাদের নীরবতা আরও বেশি দুঃখজনক’ ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা