ছবি: সংগৃহীত
জাতীয়

মেট্রোরেলে অতিরিক্ত ২ ট্রেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মেট্রোরেলে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বর্তমান শিডিউলের বাইরে নতুন ২ টি ট্রেন সংযোজন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সেই সাথে ট্রেন চলাচলের জন্য আরও ৩০ মিনিট সময় বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু

বুধবার (৫ জুলাই) ডিএমটিসিএলের লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষর করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, যাত্রীদের সুবিধার্থে আগামী শনিবার (৮ জুলাই) থেকে ২ টি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত ৮ টা ১৫ মিনিটে এবং রাত ৮ টা ৩০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

আরও পড়ুন : সহযোগীদের কাছে হাত পাতি না

ট্রেন ২ টি প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো ট্রেন ২ টিতে এমআরটি পাস বা র‌্যাপিড পাস এবং শুধুমাত্র আগে কিনে রাখা সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে।

অতিরিক্ত মেট্রো ট্রেন ২ টিতে যাতায়াতের জন্য সিঙ্গেল জার্নি টিকিট তাৎক্ষণিক কেনা যাবে না। এই ৩০ মিনিট ছাড়া গত ১৯ জুন তারিখে জারি করা সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা