ছবি-সংগৃহীত
জাতীয়

পরিবর্তন হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

সান নিউজ ডেস্ক : বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম। কাজের সঙ্গে সামঞ্জস্যতা রেখে নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’, ইংরেজিতে ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’।

আরও পড়ুন : বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন

এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, ‘মন্ত্রণালয়ের নাম হালনাগাদের জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর রেজুলেশন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি। এখন তা সচিব কমিটির মিটিংয়ে উঠবে।’

নৌপরিবহন সচিব বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এ মন্ত্রণালয়ের মন্ত্রী সেই সময় এ মন্ত্রণালয়ের নাম ছিল- বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন। ১৯৮৬ সালে সেই নাম বদলে নৌপরিবহন মন্ত্রণালয় করা হয়। এ নাম তো বন্দরের বিষয়টি কাভার করে না।’

আরও পড়ুন : দিল্লি সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের করা রুলস অব বিজনেস অনুযায়ী এ মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেওয়া আছে, সেটার এক নম্বরে আছে বন্দর। এ জন্য আগে যে নামটি ছিল সেটার আদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে।

মোস্তফা কামাল আরও বলেন, ‘যে কোনো মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের একটা প্রোটোকল আছে। সেই অনুযায়ী নৌপরিবহনের নামও পরিবর্তন হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা