জাতীয়

হজ নিবন্ধনে শীর্ষে ঢাকা 

সান নিউজ ডেস্ক : সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৯ হাজার ৪৪৭ জন হজে যেতে পারবেন। এখন পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৪৮৬ জন। সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়। অন্যদিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধিত হয়েছেন পার্বত্য জেলা বান্দরবানে। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার নয়জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। বান্দরবান থেকে হজে যাবেন মাত্র দুইজন।

আরও পড়ুন: ওয়াগন লাইনচ্যুত ঢাকার-চট্টগ্রাম-সিলেট যোগাযোগ বন্ধ

হজযাত্রী প্রশিক্ষণের জন্য বুধবার (২৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

গত ৮ ফেব্রুয়ারি হজের নিবন্ধন শুরু হয়। এরপর আট দফা বাড়ানো হয় নিবন্ধনের সময় এরমধ্যে কোটা পূরণ হয়নি। শেষে নবম দফায় মঙ্গলবার (২৫ এপ্রিল) নিবন্ধনের বিশেষ সুযোগ দেয়া হয়। এরপরও কোটা পূরণ হয়নি।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজযাত্রী এক লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এরমধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৪৪৭ জন নিবন্ধন করেছেন।

আরও পড়ুন: চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

এবার সাড়ে ৩ হাজারের মতো কোটা সৌদি আরবকে ফেরত দেয়া হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন। আগামী ২১ মে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বরগুনায় ১০৩, বরিশালে ৬৭১, ভোলায় ৪৯৩, ঝালকাঠিতে ২০৮, পটুয়াখালীতে ৩৭৭, পিরোজপুরে ১০০, ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ১৩৮, চাঁদপুরে ৫১১, চট্টগ্রামে ১০ হাজার ৬২, কক্সবাজারে ১১২, কুমিল্লায় তিন হাজার ১৪৯, ফেনীতে এক হাজার নয়, খাগড়াছড়িতে ১০, লক্ষ্মীপুরে ৪১২, নোয়াখালীতে এক হাজার ৩৩, রাঙ্গামাটিতে ১৩ জন হজযাত্রী রয়েছেন।

ফরিদপুরে ৩৭৫, গাজীপুরে ২ হাজার ৯৯, গোপালগঞ্জে ১৩৪, কিশোরগঞ্জে এক হাজার ১০১, মাদারীপুরে ২৭২, মানিকগঞ্জে ১৫৮, মুন্সীগঞ্জে ৪২০, নারায়ণগঞ্জে এক হাজার ২৫৬, নরসিংদীতে এক হাজার ৯৭, রাজবাড়ীতে ১৫৫, শরীয়তপুরে ২৯৩, টাঙ্গাইলে এক হাজার ২৮৭, বাগেরহাটে ১৭২, চুয়াডাঙ্গায় ৩২৬, যশোরে এক হাজার ১৫, ঝিনাইদহে ৩২৬, খুলনায় এক হাজার ৬০৯, কুষ্টিয়ায় ৮৫১, মাগুরায় ২১১, মেহেরপুরে ১২৭, নড়াইলে ১৬৮, সাতক্ষীরায় এক হাজার ৫৫, জামালপুরে এক হাজার ৬৯, ময়মনসিংহে ২ হাজার ৮৬৬, নেত্রকোনায় ৩০৪, শেরপুরে এক হাজার ১৫১ জন নিবন্ধিত হজযাত্রী রয়েছেন।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

এছাড়া বগুড়ায় ৩ হাজার ৬৪২, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৬৯, জয়পুরহাটে ৫৩০, নওগাঁয় ২ হাজার ৪৮, নাটোরে এক হাজার ৩৭২, পাবনায় এক হাজার ৫০০, রাজশাহীতে ২ হাজার ৪২৭, সিরাজগঞ্জে ২ হাজার ১৮১, দিনাজপুরে এক হাজার ৬৮৭, গাইবান্ধায় ৮২০, কুড়িগ্রামে ৭২৫, লালমনিরহাটে ১৯৬, নীলফামারীতে ৫৯২, পঞ্চগড়ে ৩২৫, রংপুরে ২ হাজার ৬৫০, ঠাকুরগাঁয়ে ৮৯২, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ২৮০, সুনামগঞ্জে ১২৯ এবং সিলেটে এক হাজার ৮৪১ জন হজে যেতে নিবন্ধিত হয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা