ছবি: সংগৃহীত
জাতীয়
বিমানবন্দর সড়ক 

শুক্রবার রাতে যানবাহন চলাচল সীমিত 

নিজস্ব প্রতিবেদক : নির্মাণকাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১ টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।

আরও পড়ুন : ৪১ জেলায় তাপদাহ, শিলা বৃষ্টির সম্ভাবনা

গত বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

আরও পড়ুন : বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে

জানা যায়, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ঐ ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা