জাতীয়

করোনা ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ আছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাজারে এর ভ্যাকসিন ‍আসার পর দ্রুত যেন সেটি পাওয়া যায় সেজন্য সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিং-এ সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাশিয়া প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন অনুমোদন দেয়ার পর দেশটির সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে এ তথ্য জানান মন্ত্রী।

এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'অনেক দেশ অ্যাডভান্স অর্থও দিয়েছে। কনটাকচুয়াল অবলিগেশনে অনেক দেশ গিয়েছে।আমি স্বাস্থ্যমন্ত্রীকে সেই কথাই বললাম। আমাদেরও এই ধরনের ব্যবস্থায় যেতে হবে। অক্সফোর্ডের কথা আসছে। আমাদের সকল সোর্স থেকে চেষ্টা করতে হবে যেখান থেকে আমরা পেতে পারি। কারণ হলো ভ্যাকসিন সবার লাগবে।'

মন্ত্রী বলেন, 'এখনও ভ্যাকসিন হাইলাইট হয়নি। যদিও রাশিয়া কালকে (১১ আগস্ট) বলেছে তারা প্রাইমারি স্টেজে আছে। ভ্যাকসিন তারা প্রয়োগ করেছে। আমার মনে হয় রাশানটাই প্রথমে মার্কেটে আসতে পারে। রাশিয়ার যে সোর্স তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে। যারাই তৈরি করুক তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে।' সেজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, 'আমরা অর্থও রেখে দিয়েছি এ জন্য। ভ্যাকসিন পাওয়ার জন্য যখনই প্রয়োজন হবে তখনই যেন আমরা অর্থায়ন করতে পারি।'

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অনুমোদন দিয়েছে রাশিয়া। ইতিমধ্যে ২০টি দেশ রাশিয়ার কাছে ভ্যাকসিন চেয়ে আবেদন করেছে বলেও জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা