জাতীয়

নোয়াখালীতে ৩২৪টি ফ্ল্যাটের উদ্বোধন

সান নিউজ ডেস্ক: নোয়াখালী সদর উপজেলায় গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ৩২৪টি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: জমজমের পানি বিক্রি বন্ধ

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ৯টি ১০ তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আমরা কেবল বেতন বৃদ্ধি করিনি পাশাপাশি আবাসন ব্যবস্থাও করেছি। যাতে যেকোনো জেলায় কাজ করলে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশে আসছে গঙ্গা বিলাস

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১ হাজার ২৫০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ১০০০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ৮০০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ৬৫০ বর্গফুটের তিনটি ১০ তলা ভবনে ১০৮টি ফ্ল্যাটসহ মোট ৩২৪টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় হয়েছে ২১২ কোটি ৪৯ লাখ টাকা। নবনির্মিত এই ৯টি ভবনে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সুউচ্চ সীমানা প্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় রূপ নিয়েছে। এছাড়া সীমানা প্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুরের চারদিকে কংক্রিট ব্লকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব বলেন, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ৯টি ১০ তলা ভবনের নির্মাণ গত বছরের জুন মাসে শেষ হয়। আজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আমরা পর্যায়ক্রমে এগুলো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে হস্তান্তর করবো।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন বিজিবির নতুন মহাপরিচালক

এসময় চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বীন মোহাম্মদ, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা