জাতীয়

সাজেকে যান চলাচল স্বাভাবিক

সান নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের ১০ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারের সাহস নেই কিছু করার

সেনাবাহিনীর সদস্যরা বুধবার (৫ অক্টোবর) সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে নিলে দুপুর ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সূপার মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে সাজেক-খাগড়াছড়ি সড়কের নন্দরাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

আরও পড়ুন: পাল্টা মিসাইল ছুড়ল দক্ষিণ কোরিয়া

স্থানীরা জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি ধসে পড়ে। এতে ওই রুটের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ শুরু করেন।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েন সাজেকগামী পর্যটকরা। সাজেকগামী ও সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় ৫০০ পর্যটকবাহী গাড়ি আটকা থাকায় ভোগান্তির সৃষ্টি হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা