মাস্ক পরা বাধ্যতামূলক 
জাতীয়

মাস্ক পরা বাধ্যতামূলক 

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আবার সবার মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে সরকারের করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

পাশাপাশি জনসমাগম বর্জন, ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি আবার চালুর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

এছাড়া বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য ‘কোভিড নেগেটিভ’ সনদ এবং টিকা সনদ বাধ্যতামূলক করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

তিন মাস পর বুধবার করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার দুইশ ছাড়িয়েছে। পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হারও তিন শতাংশের বেশি থাকছে গত দুদিন ধরে, যা টানা কয়েক সপ্তাহ এক শতাংশের নিচে ছিল।

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিদেশফেরত যাত্রীদের জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক করে সরকার। সংক্রমণ কমে আসায় সম্প্রতি ওই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছিল।

যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরন এবং উপধরনে সংক্রমণের হার বেশি, সেসব দেশ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে ভাইরাস ছড়াচ্ছে বলে মনে করছে কমিটি।

এজন্য বিমান, স্থল ও নৌ বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে অধিক আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের জন্য প্রয়োজনে কোভিড-১৯ নেগেটিভ সনদ, টিকা সনদ আবশ্যক করতে বলা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা