সক্ষমতা থাকলেও পারিপার্শ্বিকতার শিকার
জাতীয়

সক্ষমতা থাকলেও পারিপার্শ্বিকতার শিকার

সান নিউজ ডেস্ক : আমাদের সক্ষমতা থাকলেও আমরা আসলে পারিপার্শ্বিকতার শিকার। বাজেটে স্বাস্থ্য খাতে যেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, নিজেদের সক্ষমতার অভাবে তার অধিকাংশই স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারে না- এমন অভিযোগের জবাব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কেমন হলো স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বরাবরই বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নে অত্যন্ত স্লো। কিন্তু আসল কথা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কিছু করার থাকে না। আমাদের বেশিরভাগ কাজ পিডব্লিউডি করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, বরং তারা অনেক স্লো কাজ করে। পিডব্লিউডি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নয়, যে কারণে সেখানে আমাদের কোনো হাত নেই, কিছু বলার থাকে না।

জাহিদ মালেক বলেন, গত অর্থবছরে চারটি মেডিক্যাল কলেজের কাজের মধ্যে তিনটির টেন্ডার হওয়ার পরও আমরা সেগুলোর কাজ এগিয়ে নিতে পারিনি। যেকোনো খরচের ক্ষেত্রে সবার আগে ফাইন্যান্স মিনিস্ট্রিতে ছাড়ের জন্য যেতে হয়। বিবিধ জটিলতায় সেখানে অনেক সময় লেগে যায়। এটা সত্যি, আমাদের জনবলের সংকট আছে। আমাদের দক্ষতারও ঘাটতি রয়েছে। আমরা এসব সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি।


সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা