বিএম ডিপো থেকে আরও এক দেহাবশেষ উদ্ধার
জাতীয়
সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে নিহত ৪৯

বিএম ডিপো থেকে আরও এক দেহাবশেষ উদ্ধার

সান নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরও একজনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : রপ্তানির লাগাম টানার পরিকল্পনা নেই

পুলিশ জানিয়েছে, নতুন করে ১ জন ‘মৃত’ ধরেই এটি হিসাব করা হচ্ছে। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) সংবাদ মাধ্যমকে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিএম ডিপো থেকে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। সেটি পায়ের একটি পোড়া হাড়। ঘটনাস্থলের পূর্বদিকের ভেঙে পড়া এবং আগুনে পোড়া শেডের নিচে এটি পাওয়া গেছে।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একমত মার্কিন সিনেট

তিনি বলেন, আমরা এটিকে আলাদাভাবে একজনের মৃত্যু হিসেবে ধরছি। তবে ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আরও পড়ুন : পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।

এ ঘটনায় প্রথম দুই দিনে দমকলকর্মীসহ ৪১ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয় এবং ডিপোতে কয়েকটি দেহাবশেষ পাওয়া যায়।

আরও পড়ুন : বিশ্বে ফল উৎপাদন বৃদ্ধির হার দেশে সর্বোচ্চ

সব মিলিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

শেখ হাসিনার বক্তব্যে ফের অস্বস্তি, টানাপোড়েনে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত সম্পর্...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা