প্রতীকী ছবি
জাতীয়

ট্রাক পিকআপের সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক : রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

আরও পড়ুন: রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৯

বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে রুপনগর বিরুলিয়া বেড়িবাঁধ দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের উপরে থাকা চার শ্রমিক ও এক ট্রাক ড্রাইভার আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন সকালের দিকে বাদল (৪৫) ও রফিক (২৫) মারা যায়।

এ ঘটনায় আহতরা হলেন, (১৯) ও সেলিম (২৬)।

প্রত্যক্ষদর্শী নয়ন বলেন, রূপনগর বেড়িবাঁধ এলাকায় একটি বালুর ডাম্প ট্রাক ও কোকাকোলা কোম্পানির একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আমরা কয়েকজন মিলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে রফিকুল মারা যান। এর কিছুক্ষণ পর বাদল শিকদারও মারা যান। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পদত্যাগ করবেন না ইমরান খান

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপনগর বেড়িবাঁধ এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা