প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজার থানার চানখারপুল নভানা সিএনজি পাম্প এর সামনে অজ্ঞাতনামা বয়স (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: পানির দামে পেঁয়াজ বিক্রি

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

চকবাজার থানা উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে চানখারপুল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশপাশের লোকজনের মুখে জানতে পারি, ওই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন, ওই এলাকাতেই থাকতেন এবং ফুটপাতে ঘুমাতেন।

তিনি আরওবলেন, আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা