কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক
জাতীয়

ভাত নিয়ে কোনো কষ্ট হবে না

সান নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়লেও আমাদের দেশের সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। চালের দাম স্থিতিশীল রয়েছে। মোটা চালের দাম মোটেও বাড়েনি। ভাত নিয়ে কোনো কষ্ট হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি দ্রব্যমূল্য যেন সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। এরই মধ্যে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ অন্য পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: রুশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ

শনিবার (১২ মার্চ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তরে ৩৬তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিনিধি দলের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রি এবং বারির ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তাদের আলোচনা পর্বে এসব কথা বলেন তিনি।

এ সময় এফএও’র মহাপরিচালক চু দোয়াংয়ু বাংলাদেশের কৃষি উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের কৃষি উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা কথা জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

সভায় আরও উপস্থিত ছিলেন- এফএও’র সহকারী মহাপরিচালক জং-জিন কিম, প্রধান অর্থনীতিবিদ মেক্সিমো টরিরো কুলেন এবং এফএও এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন।

সভায় ব্রির কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। পরে মন্ত্রী এবং এফএও’র মহাপরিচালক চু দোয়াংয়ুর নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করে। সেখানে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারসহ কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা