জাতীয়

ট্রেনে কাটা পড়ে পা হারালেন নারী

সান নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। আহত ওই নারীর পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন:কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

রোববার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. মেহেদী হাসান বলেন, দুপুর আড়াইটার দিকে খিলগাঁও রেলগেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। হৃদয় নামের এক পথচারীর সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।

আরও পড়ুন:জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত

ঢামেকের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা